সাংবাদিক ও শিক্ষার্থী নিপীড়নে মদদ দেওয়ার অভিযোগ দুই হল প্রভোস্টের বিরুদ্ধে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:০৩, সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ২৮ শ্রাবণ ১৪৩১

ঢাকা কলেজের দুই হল প্রভোস্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভুক্তভোগী সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা। দুই শিক্ষক হলেন ঢাকা কলেজের শহিদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিন এবং নর্থ হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক ওবায়দুল করিম রিয়াজ।

অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকা কলেজের ফরহাদ হলে ১০২ নম্বর কক্ষে সাংবাদিক ফয়সাল আহমেদের উপর নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনা নিয়ে নিউজ করায় ঢাকা কলেজের সাংবাদিক সমিতির (ঢাকসাস) দপ্তর সম্পাদক ওবাইদুর সাঈদকে রাতভর নির্যাতন করে ছাত্রলীগ।

পরবর্তীতে নিরাপত্তার ভয়ে দুই সাংবাদিক হল ছাড়লেও ছাত্রলীগকে নিরাপত্তা দিয়েছিলেন প্রভোস্ট নাসিরউদ্দিন। এমনকি নানা পক্ষের চাপে তাদেরকে হল থেকে বহিস্কার করলেও এই প্রভোস্টের ছত্রছায়ায় ছাত্রলীগের নেতারা হলে বহাল তবিয়তে থাকেন। এছাড়া এই প্রভোস্টের বিরুদ্ধে রয়েছে লেজুড়বৃত্তিক কর্মকাণ্ড। সবসময় ছাত্রলীগের দুষ্কৃতকারী নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন। হলের গেস্টরুমে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করলেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এই প্রভোস্টকে।

জানা যায়, ২০১৫ সালের এক ঘটনায় অন্য একজনের মামলা ফরহাদ হলের এক শিক্ষার্থীর নামে চালিয়ে দেন নাসিরউদ্দিন। ২০১৮ সালে পুলিশ ওই শিক্ষার্থীর বাড়িতে গেলে মামলার বিষয়ে জানতে পারেন তিনি। সেই শিক্ষার্থীকে প্রথম বর্ষে থাকাকালে মারধরের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাম জানাতে অনিচ্ছুক ফরহাদ হলের ভুক্তভোগী সেই শিক্ষার্থী বলেন, আমাদের হল প্রভোস্ট নাসিরউদ্দিন আমার নামে মিথ্যা মামলা করেছিল ২০১৫ সালে। এই মামলার কারণে সামাজিকভাবে হেনস্তার কবলে পড়তে হয়েছে। এছাড়া নাসিরউদ্দিন সিনিয়র ছাত্রলীগ নেতাদের সঙ্গে আঁতাত করে চলতো। ফলে সাধারণ শিক্ষার্থীরা হলে কোনঠাসা হয়ে থাকতো। এতে করে মানসিক চাপে পড়ে অকালে ঝরে পড়েছে অনেক মেধাবী শিক্ষার্থীরা। এমনকি মসজিদে খাদেম ও স্টাফদের সাথে খারাপ আচারণ করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।

অন্যদিকে নর্থ হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক ওবায়দুল করিম রিয়াজের বিরুদ্ধেও আছে টাকা নিয়ে হল কার্ড না দেওয়া সহ নানান অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নর্থ হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, তৃতীয় বর্ষে হলে উঠার পর করোনা শুরু হওয়ায় হল বন্ধ হয়ে যায়। ফলে তখন বাড়িতে চলে যায়। এরপর ফাইনাল পরীক্ষার সময় ফর্মপূরণের সময় সাথে হল ফি ৫০০০ টাকা দিই। পরবর্তীতে স্যারের কাছে হল কার্ড চাইলে তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এখনও পর্যন্ত আমি হল কার্ড পাইনি।

সাগর মাতব্বর তামিম নামের এক শিক্ষার্থী এক ফেসবুক পোস্টের একটি কমেন্টে লেখেন, আমারে যখন হলে উঠাইলো। আমার টাকা অনলাইনে পেমেন্ট নেয়নি। ইভেন আমাদের ৩ জন থেকেই যেই টাকাটা নিছিল ১টা টাকাও কলেজের ফান্ডে জমা দেয়নি এটা হলফ করে বলতে পারি। দুর্নীতিবাজ একটা। স্টুডেন্ট গুলার কোনো কাজেই আসেনাই তিনি।

বিভিন্ন সূত্রে জানা যায়, তৎকালীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি হলের নেতাদের সাথে আঁতাত করে নিজের রাজত্ব কায়েম করতেন। এছাড়াও হলের আশপাশের ময়লা বা যেকোনো সমস্যার কথা শিক্ষার্থীরা অভিযোগ করলে তাদের সাথে তিনি অসদাচরণ করতেন।

এছাড়া এদুজন শিক্ষকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ও জমি কেনার অভিযোগ রয়েছে। ফ্ল্যাটগুলো মাউশির ডিজি অধ্যাপক নেহাল আহমেদের নাম ব্যবহার করে কেনার অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে ফরহাদ হলের প্রভোস্ট মোহাম্মদ নাসিরউদ্দিন সবগুলো বিষয় উড়িয়ে দেন। আর মসজিদের স্টাফদের গায়ে হাত দেওয়ার বিষয়ে বলেন, অনেকে আমার নামে মিথ্যা অভিযোগ দিতে পারে। এছাড়া তোমরা জানো আমি ২০১৯ সালে হজ্জ করে এসেছি, আমার দ্বারা এগুলো সম্ভব না।

হল কার্ডের বিষয়ে জানতে চাইলে নর্থ হলের প্রোভোস্ট ওবাইদুল করিম রিয়াজ বলেন, যারা টাকা দিয়েছে তাদের সবকিছুর ডকুমেন্ট আমার কাছে আছে। হয়তো হল কার্ড হয়নি বা ব্যস্ততার কারণে আমি অফিসে বসি নাই। আর হলের টাকা অবৈধভাবে নেওয়ার কোনো সুযোগ নাই।

ছাত্রলীগের সাবেক সভাপতি জয়ের সাথে আঁতাত করে হলে আধিপত্য করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই তথ্যটি সঠিক নয়। আমি একজন শিক্ষক। আর শিক্ষকের কাছে ছাত্র সবাই। উপরে আল্লাহ আছেন, এই ধরনের কোনো ব্যবহার আমি কোনো ছাত্রের সাথে করি নাই।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ