সোমবার লেনদেনের নেতৃত্বে গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ২৮ শ্রাবণ ১৪৩১
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আজ ১১৩ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্রাংক পিএলসি। ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকার।
৪০ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, কেয়া কসমিটিকস্ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার