বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে বিকন ফার্মা
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৬৪টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলনসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ১০ শতাংশ।
আর ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশানস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামীক ফাইন্যান্সের ১০ শতাংশ, যমুনা ব্যাংকের ১০ শতাংশ, তিতাস গ্যাসের ১০ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্সের ৯.৯৭ শতাংশ এবং ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৯৭ শতাংশ দর বেড়েছে।