বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে সিটি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ২৪ শ্রাবণ ১৪৩১
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির আজ ৬৩ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার।
৫৫ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, সী পার্ল রিসোর্ট, জেএমআই হসপিটাল, ওরিয়ন ফার্মা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার