মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে তমিজউদ্দিন টেক্সটাইল
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৫ কোটি ৮১ লাখ ২৪ হাজার হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- তমিজউদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইউনিয়ন, ব্রাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৮ কোটি ১৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। এদিন কোম্পানিটির ২ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইউনিয়নের ২ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬১ লাখ এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৯৬ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।