মঙ্গলবার দর পতনের নেতৃত্বে সোনার বাংলা ইন্সুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (০৬ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৬০টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কহিনুর কেমিক্যালসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৮ টাকা বা ২.৯৯ শতাংশ।
আর ৩ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ২.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ২.৯৮ শতাংশ, এনআরবি ব্যাংকের ২.৯৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৯৮ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৭ শতাংশ, সী পার্ল হোটেলের ২.৯৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৯৬ শতাংশ দর কমেছে।