ব্যাংক সচল রাখতে আলাদা ইন্টারনেট চালুর ভাবনা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৫, শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১৮ শ্রাবণ ১৪৩১

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে বাংলাদেশ গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, বৈঠকে যেকোনো অস্বাভাবিক সময়ে ব্যাংকিং কার্যক্রম চলমান রাখতে দেশের সামগ্রিক ইন্টারনেট বন্ধ থাকলেও ব্যাংক খাতের জন্য বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর দাবি জানিয়েছেন ব্যাংকাররা।

সামগ্রিক ইন্টারনেট বন্ধ থাকাকালে বিকল্প খুঁজে বের করার আগে ইন্টারনেট বন্ধ হলে ম্যানুয়ালি ব্যাংকিং কার্যক্রম চালানোর বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে আমাদের বিকল্প নিয়েও চিন্তা করতে হবে। আমরা উন্নত দেশ হওয়ার আগেই ব্যাংকসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোর জন্য আলাদা সার্ভিস লাইন থাকা প্রয়োজন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম আর ব্যাংক একই লাইনে চলবে, এটা তো হওয়ার কথা নয়।

তিনি বলেন, আমাদের এমন লাইন করা দরকার যেন ইন্টারনেট বন্ধ হয়ে গেলেও ব্যাংকের কার্যক্রম চলে। সে ক্ষেত্রে ব্যাংকের জন্য আলাদা ব্রডব্র্যান্ড লাইনের মতো লাইন গড়ে তোলার দরকার।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন