ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:৩৯, বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১৬ শ্রাবণ ১৪৩১
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৫৯ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ২৬১ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৩৪ টাকা ৬৩ পয়সায়।
বিষয়ঃ
পুঁজিবাজার