ইউসিবির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ১২:০৮, বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১৬ শ্রাবণ ১৪৩১
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৯ পয়সায়।
বিষয়ঃ
পুঁজিবাজার