সোমবার লেনদেনের নেতৃত্বে অগ্নি সিস্টেমস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:০৬, সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১৪ শ্রাবণ ১৪৩১
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির আজ ২৭ কোটি ৫৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার টাকার।
১৩ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবি লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, জেমিনি সী ফুড, ইউনিলিভার কনজ্যুমার, ব্রাক ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স, সালভো কেমিক্যাল এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
বিষয়ঃ
পুঁজিবাজার