বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে স্কয়ার ফার্মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৩:০১, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির আজ ৩৫ কোটি ৯ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার টাকার।
২৪ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমস, সী পার্ল রিসোর্ট, এনআরবি ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, ব্রাক ব্যাংক, ইউনিলিভার কনজ্যুমার এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার