শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১১:২০, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১
শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৫ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৬ পয়সায়।
বিষয়ঃ
পুঁজিবাজার