বুধবার ব্লক মার্কেটে লেনদেনের নেতৃত্বে এক্সপ্রেস ইন্সুরেন্স
সপ্তাহের প্রথম কর্মদিবস বুধবার (২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এক্সপ্রেস ইন্সুরেন্স, এনআরবি ব্যাংক, সেন্ট্রাল ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, শাহজালাল ইসলামী ব্যাংক এবং পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ১০ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ এনআরবি ব্যাংকের ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৮৯ লাখ ৮৮ হাজার টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ৬০ লাখ ৭২ হাজার টাকা এবং পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫০ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তারিক/