বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে সী পার্ল হোটেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (১৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির আজ ১৫ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকার।
১১ কোটি ৫২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমস, বিচ হ্যচারি, জেমিনি সী ফুড, সোনালী পেপার, ব্রাক ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার