বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে সী পার্ল হোটেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩২, বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ২৭ আষাঢ় ১৪৩১
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির আজ ২৪ কোটি ৫০ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকার।
২০ কোটি ১৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, গ্লোবাল হেভি কেমিক্যালস, সানলাইফ ইন্সুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার