খুলনায় চেয়ারম্যানকে গুলি করে হত্যা

  দেশের ধ্বনি
  প্রকাশিতঃ রাত ০১:০১, রবিবার, ৭ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১
নিহত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি
নিহত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি

খুলনার ডুমুরিয়ার উপজেলার শরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৬ জুলাই) রাত ১০ টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যায় উপজেলা আ.লীগের বর্ধিত সভায় অংশ গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টার দিকে নিজ মোটরসাইকেল যোগে খুলনা নগরীর বাসায় ফিরছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি উপজেলা আ.লীগের সদস্য। এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০১৫ সালে একবার তিনি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ