ডিভিডেন্ড পেল নাভানা সিএনজির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:০৯, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
বিষয়ঃ
পুঁজিবাজার