বুধবার লেনদেনের নেতৃত্বে ইউনিলিভার কমজ্যুমার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৪৯, বুধবার, ১২ জুন, ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কমজ্যুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির আজ ৭২ কোটি ১৭ লাখ ৮৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার টাকার।
১৩ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল হোটেল।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইজেনারেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার