বাংলাদেশের অর্থনীতি বিপদে পড়ার কারণ জানালেন ড. মইনুল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪০, রবিবার, ২ জুন, ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১

অর্থনীতিবিদ ড.মইনুল ইসলাম বলেছেন, খামখেয়ালিপনার কারণে বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি বিপদে পড়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তিনি বলেন, অর্থনীতি বিপদে পড়ার আরেকটি বড় কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে মেগা প্রকল্প গ্রহণের তাগিদ। এ ধরনের নগণ্য প্রকল্প গ্রহণ অব্যাহত থাকলে বাংলাদেশও শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদে পড়ে যাবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আয়োজনে শনিবার (০১ জুন) জাতীয় প্রেস ক্লাবে  ‘বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা: সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

এই অর্থনীতিবিদ বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বৈদেশিক ঋণ পরিশোধ খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, এর থেকে এ বছর আরও ১ বিলিয়ন ডলার বেশি খরচ হবে। পাশাপাশি বাংলাদেশের জিডিপির অনুপাত কমতে কমতে ৮ শতাংশের কাছাকাছি এসে গেছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

একই সঙ্গে দেশের বর্তমান মারাত্মক রাজনৈতিক সংকট অর্থনৈতিক সমৃদ্ধির পথে বড়সড়ো বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও জানান তিনি।

এসময় বেনজীর ইস্যুতে ড. মঈনুল ইসলাম বলেন, ২০১৮ সালের নির্বাচনের পেছনে দুজন মাস্টারমাইন্ড ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন বেনজীর আহমেদ। যিনি বর্তমান সরকারের টার্গেটে পরিণত হয়েছেন।

তিনি পুরো পুলিশ প্রশাসনকে অপব্যবহারের উদাহরণ সৃষ্টি করে গেছেন, সেটা কি সরকারের জানা ছিল না। সরকার কি এর সুবিধা ভোগ করেনি। এখন তাকে আমরা টার্গেট করেছি, তাই ছুড়ে ফেলে দিয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সুশান্ত দাস প্রমুখ।

রাশেদ খান মেনন বলেন, আমাদের ডলার সংকটের মূল্য দিচ্ছে জনগণ। মূল্যস্ফীতি হচ্ছে। এ বাড়তি কর জনগণ দিচ্ছে। সংসার চলে না মানুষের।

তিনি বলেন, আমাদের দাবি, অর্থনীতির নিয়ন্ত্রণ ধনিক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে হবে। পাকিস্তানের ২২ পরিবার থেকে যুদ্ধ করে স্বাধীনতা এসেছে, এখন কতশত পরিবার তার হিসাব নেই।

তিনি আরও বলেন, আমরা ইসরাইলকে স্বীকৃতি দিইনি; কিন্তু পাসপোর্ট থেকে এক্সসেপ্ট ইসরাইল তুলে নিয়েছি। অথচ পররাষ্ট্রমন্ত্রী নিজেই জানিয়েছেন, তিনি এ বিষয়ে জানেন না। এভাবে অগোচরে কাজ হচ্ছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন