বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে বাটা সু
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২৮৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে বাটা সু’র। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২৯ টাকা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা বা ২.৯৬ শতাংশ।
আর ১ টাকা ২০ পয়সা বা ২.৯৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইজেনারেশন লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ২.৯৩ শতাংশ, জুট স্পিনার্সের ২.৯২ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ২.৮৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৮৩ শতাংশ, যমুনা ব্যাংকের ২.৯৮ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ২.৭৯ শতাংশ এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ২.৭৭ শতাংশ দর কমেছে।