বুধবার লেনদেনের নেতৃত্বে আলিফ ইন্ডাস্ট্রিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ১৪ কোটি ১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকার।
৯ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স, সী পার্ল হোটেল এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার