রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:২২, বুধবার, ২৯ মে, ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান। ২৮ মে’২৪ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধূলেশ্বর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের পরিবারকে শান্তনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ঘূর্ণিঝড়সহ সকল বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোন বিপদই স্থায়ী থাকেনা। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের উপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এ মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

তিনি ২৮ মে’২৪ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধূলেশ্বর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহতদের পরিবারকে শান্তনা এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মু. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঘূর্ণিঝড়ে নিহতদের মাগফেরাতের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি নিহতদের পরিবারকে শান্তনা প্রদান করেন এবং আহতদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ এবং উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্য ধর্মালম্বীর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝেও আমীরে জামায়াত উপহার সামগ্রী প্রদান করেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ