সোমবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ফার্মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৫, সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২০ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আজ ৪১ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকার।
২২ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইজেনারেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মা, সোনালী আঁশ, বি হ্যাচারি এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার