পবিপ্রবিতে বিশ্বকবির ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন

  পবিপ্রবি প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩১, রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে "রবীন্দ্র ভাবনায় গ্রন্থ, গ্রন্থাগার, গ্রন্থাগারিকতা এবং গ্রাম উন্নয়ন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) বেলা ১১ টা ৩০ মিনিটে পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স কক্ষে পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক উক্ত সেমিনার আয়োজন করা হয়।

পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী এবং মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বিশ্বকবির জীবন ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, "রবীন্দ্রনাথ সাহিত্যের পাশাপাশি মানুষকে মানবধর্মের সাথে পরিচিত করেছেন একই সাথে তিনি সমাজের শোষিত শ্রেণীর জীবনমান উন্নয়নে কাজ করেছেন।”

বিশেষ অতিথি  কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক দর্শনের বহু জায়গায় রবীন্দ্রনাথের কাব্য এবং সৃষ্টিকে অনুসরণ করেছেন।রবীন্দ্রনাথ জমিদার থাকাকালীন কৃষির উন্নয়নের কৃষি ব্যাংক সহ কৃষকদের কীভাবে উন্নতমানের ফসল উৎপাদন করা যায়, কীভাবে কৃষির বিভিন্ন রোগ দমন করা যায় তা নিয়ে কাজ করেছেন।”

প্রধান অতিথির বক্তব্যে  উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে রবীন্দ্রনাথ কাজ করে গেছেন। তাঁর সাহিত্যকর্ম আমাদের সাম্য ও ন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে তোলে।"

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ