সাপ্তাহিক দর পতনের নেতৃত্বে ডাচ্-বাংলা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ০৯:৫৪, শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান।
এরমধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৯০টির দর কমেছে, ১৭টির দর অপরিবর্তিত ছিল এবং ২০টির লেনদেন হয়নি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২০.১৬ শতাংশ কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পূবালী ব্যাংকে, আইপিডিসি ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, বিডি থাই এ্যালুমিনিয়াম, শাইনপুকুর সিরামিকস, সোনালী পেপার, সোনালী আঁশ, বিকন ফার্মা এবং হামি ইন্ডাস্ট্রিজ।
বিষয়ঃ
পুঁজিবাজার