বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৬ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১২২টির দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ সর্বোচ্চ দর বেড়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ।
আর ৫ টাকা ৫০ পয়সা বা ৮.০৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ফনিক্স ইন্সুরেন্স, ইজেনারেশন, ওরিয়ন ইনফিউশন, ফার ইস্ট নিটিং, ইউনিলিভার কনজ্যুমার এবং মনোস্পুল পেপার।