বুধবার দর পতনের নেতৃত্বে বে লিজিং
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৫ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩০১টির দর কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ সবচেয়ে বেশি দর কমেছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৮ টাকা ৯০ পয়সা বা ২.৯৯ শতাংশ।
আর ১৯ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- হামি ইন্ডাস্ট্রিজ, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইটি কনসালটান্টস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং ইনটেক লিমিটেড।