বুধবার লেনদেনের নেতৃত্বে আলিফ ইন্ডাস্ট্রিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩২, বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৫ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আজ ১৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইজেনারেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকার।
১৮ কোটি ২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাভানা ফার্মা, বেস্ট হোল্ডিংস, মালেক স্পিনিং, কহিনুর কেমিক্যালস, প্যারামাউন্ট ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং সী পার্ল হোটেল।
বিষয়ঃ
পুঁজিবাজার