পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন

  পবিপ্রবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ০৯:৪৯, সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন আয়োজন করা হয়।

সোমবার (১৩ মে ) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপি বরিশাল জেলার মুলাদী উপজেলার পাতার চর এলাকার শহিদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলার মুলাদী  উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হসপিটাল এবং এএনএসভিএম অনুষদের মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সমন্বয়ে ক্যাম্পেইন সম্পন্ন হয়।

উক্ত ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অত্র অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিফ ভেটেরিনারিয়ান এবং থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল, মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান এবং থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোঃ লালমদ্দিন মোল্লা, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সেলিম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নূরুল আলম এবং  মূলাদী উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোঃ নজরুল ইসলাম।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ইলমা জান্নাতের  সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুলাদী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।

থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল বলেন, পবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতাল স্বল্প খরচে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষা করা হয়। দেখা যায় অনেক সময় বড় গরু ইমার্জেন্সি ডেলিভারি সময়ে হাসপাতালের এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালের ডাক্তারগন এসেও চিকিৎসা দিয়ে থাকে। আপনাদের যেকোনো ইমারজেন্সি সমস্যায় ফ্রি ভেটেরিনারি চিকিৎসার জন্য আসতে পারেন। 
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ