সোমবার দর বৃদ্ধির নেতৃত্বে পূরবী জেনারেল ইন্সুরেন্স
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৩৫টির দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ সর্বোচ্চ দর বেড়েছে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ১১.৫৭ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ৭ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।
আর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, রিপাবলিক ইন্সুরেন্স, পিপুলস ইন্সুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।