সোমবার লেনদেনের নেতৃত্বে ইজেনারেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৪, সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইজেনারেশন লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আজ ৩৮ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৭৪ হাজার টাকার।
৩৩ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, সালভো কেমিক্যাল এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বিষয়ঃ
পুঁজিবাজার