রোববার লেনদেনের নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরেটরিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৩৫, রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১২ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আজ ৪৭ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪৬ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।
আর ৩৮ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গোল্ডেন সন, ফারইস্ট নিটিং, ই- জেনারেশন, মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, লাভেলো আইসক্রিম এবং কহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
বিষয়ঃ
পুঁজিবাজার