এগারো বছর পর সিকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

  সিকৃবি প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৮, শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এগারো বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগ। শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ২০২২ সালের ৩০ জুলাই আশিকুর রহমান আশিককে সভাপতি ও এমাদুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

জানা যায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্রলীগের ২০১২ সালের ৬ ডিসেম্বর প্রথম কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ঋত্বিক দেব। পরবর্তীতে ২০১৩ সালের জুন মাসে সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এরপর দীর্ঘ নয় বছর কোন কমিটি পায়নি সিকৃবি ছাত্রলীগ।

এদিকে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা কমিটি প্রকাশের পর গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল শুরু করেন। শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে টিএসসির সামনে থেকে আলাদা  আলাদা আনন্দ মিছিল বের হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, দীর্ঘ সময় পর ছাত্রলীগের কমিটি পুর্ণাঙ্গ করা হয়েছে, আপনারা জানেন সর্বশেষ ২০১২ সালে কমিটি হয়েছিলো। এরপর মাঝখানে আর কোন কমিটি হয়নি। এরপর ২০২২ সালে ক্যাম্পাসে নতুন কমিটি হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে যোগ্যতার ভিত্তিতে রাখা হয়েছে। এছাড়া সামনে হল কমিটি ও অনুষদ কমিটি দেয়া হবে। যারা এখন পদ পায়নি তাদের যোগ্যতার ভিত্তিতে সেখানে পদ দেয়া হবে। সর্বোপরি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ