সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে মালেক স্পিনিং
বিদায়ী সপ্তাহের বুধবার (০১ মে) পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।
লেনদেনের চার দিনে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৯ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৫৫ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৮ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৮৫ শতাংশ।
এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, আইটি কনসালটান্টস,সোনালী আঁশ, গোল্ডেন সন, ওরিয়ন ফার্মা এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।