আইএমএফের শর্ত পূরণ: যেসব পণ্যে বাড়তে পারে ভ্যাট

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১১:২৩, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩০

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থবছরে এক লাখ ৭০ হাজার কোটি টাকা ভ্যাট আদায় করতে চায়।

এজন্য ছাড় কমানো, সিগারেটের কর বাড়ানোসহ তিনটি বিষয়ে জোর দেওয়ার চিন্তা করছে তারা। ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে বেশি জোর দেওয়া উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এনবিআরের হিসাবে, চলতি অর্থবছরে ভ্যাট আদায় হবে এক লাখ ৪৫ হাজার কোটি টাকা। এ ধারা বহাল থাকলে আগামী অর্থবছরে তা দাঁড়াবে এক লাখ ৬০ হাজার কোটিতে। তবে আইএমএফের শর্ত পূরণে দরকার হবে আরও প্রায় ১০ হাজার কোটি টাকা।

আর এই অর্থ যোগাতে আগামী বাজেটে ভ্যাট ছাড় কমানো ও সিগারেটে কর বাড়ানোর কথা ভাবছে এনবিআর। পাশাপাশি, ফিসক্যাল ডিভাইস ব্যবহারে বাড়তি ভ্যাট আদায়ের আশাও তাদের।

তবে ভ্যাট আদায় বাড়াতে অব্যাহতি ও ফাঁকি বন্ধে কড়া উদ্যোগ চাইছেন অর্থনীতিবিদরা। তাতে এড়ানো যাবে জনজীবনের নেতিবাচক প্রভাব। তারা বলছেন, ভ্যাট ছাড়ের সিদ্ধান্ত সতর্কভাবে নিতে হবে।

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান বলছেন, ‘সাধারণ ভোক্তারা কিন্তু কর দিচ্ছেন। তবে, অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো তা দিচ্ছে না। এ ধরনের ঘটনা প্রায়ই আমরা জানতে পারি। কর ফাঁকি রোধ করে ভ্যাট আদায় বাড়ানোর কৌশল নেওয়া হলেই কেবল সাধারণ মানুষের ওপর চাপ পড়বে না।’

সরকার খরচ কাটছাঁট করায় এ বছর ভ্যাট আদায় কম হচ্ছে। বেসরকারি আমদানি কমায় আদায়ও হচ্ছে কম। এনবিআর মনে করছে, সরকারি ব্যয় ও আমদানি না বাড়লে লক্ষ্য অর্জন কঠিন হবে। তবে রাজস্ব বাড়াতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ চাইছেন ব্যবসায়ীরা।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি হুমায়ুন রশীদ বলেন, ‘আরও বেশি ভ্যাট আদায় করার যে চিন্তাটা, তা কিন্তু কাঠামোগত না। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আগে মানুষের কর্মসংস্থান বাড়াতে হবে। এছাড়া ব্যবসাসুলভ পরিবেশও সৃষ্টি করতে হবে।’  

২৮ এপ্রিল থেকে ঢাকায় আবারও শুরু হচ্ছে আইএমএফের সঙ্গে এনবিআরের আলোচনা। ভ্যাট বাড়ানোর এসব পরিকল্পনা গুরুত্ব পাবে ওই বৈঠকে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন