২২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:১১, সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ২৫ চৈত্র ১৪৩১
শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা রফিক হাসান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির এই উদ্যোক্তার কাছে থাকা কোম্পানির মোট ২১ লাখ ৭৪ হাজার ৮৩০টি শেয়ার বিক্রি করবেন। যার আর্থিক মূল্য সোমবার সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ৫ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকা।
এই উদ্যোক্তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
বিষয়ঃ
পুঁজিবাজার