শুরুতে সিএমএসএফের ঋণসুবিধা পাবে যে ১১ প্রতিষ্ঠান

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৮, বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২০ চৈত্র ১৪৩১

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বা সিএমএসএফ কর্তৃপক্ষ শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে অল্প সুদে ও সহজ শর্তে ১০০ কোটি টাকার ঋণ দেবে।

জানা গেছে, প্রাথমিকভাবে ১১ প্রতিষ্ঠানকে ৩১ কোটি টাকার ঋণ বিতরণ করবে সংস্থাটি। ইতোমধ্যে ১১ প্রতিষ্ঠানের তালিকা বাছাই করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ইবিএল সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল, কাজী ইক্যুইটিজ, মিডওয়ে সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ, বারাকা সিকিউরিটিজ, বিনিময় সিকিউরিটিজ, ক্যাল সিকিউরিটিজ, ইমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট ও ম্যাট্রিক্স সিকিউরিটিজ।

সূত্র জানায়, যেসব ব্রোকারেজ হাউসের মালিকানার সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জড়িত, তাদের প্রত্যেককে ৫ কোটি টাকা করে এবং ব্যক্তিমালিকানার ব্রোকারেজ হাউসগুলোকে ২ কোটি টাকা করে ঋণ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সিএমএসএফ কর্তৃপক্ষ।

শেয়ারবাজারে সমপরিমাণ অর্থ বিনিয়োগের শর্তে সিএমএসএফের বিতরণ করতে যাওয়া এ ঋণের সুদহার হবে ৮ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে সিএমএসএফ কর্তৃপক্ষ পাবে ৭ শতাংশ সুদ। বাকি সোয়া ১ শতাংশ সুদ নেবে ব্যাংক।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন