ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার কমেছে সাড়ে ১৬%

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৪, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে চিকিৎসার জন্য যান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতে। তবে ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কমেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। এর পেছনে দেশের ডলার সংকট কিছুটা স্বাভাবিক হওয়াকেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ক্রেডিট কার্ড ব্যবহারের ওপর তৈরি করা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন। যেখানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে খরচ করেছিলেন ১১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ কমেছে।

ব্যাংকারা বলছেন, জানুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও পরবর্তী অনিশ্চয়তার মধ্যে বিদেশে বাংলাদেশিদের ভ্রমণ কমে গিয়েছিল, যার প্রভাব পড়েছে বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে। এছাড়া দেশে ডলারের সংকট কিছুটা কমে যাওয়ায় মানুষ ক্রেডিট কার্ড বাদ দিয়ে আবারও ডলারে লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। যেমন ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা জানুয়ারি মাসে কমে দাঁড়ায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ।

গত জানুয়ারি মাসে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।
এ দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। তাঁরা জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকাই খরচ করেছেন ডিপার্টমেন্ট স্টোরে। এরপর তাঁরা দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেন নগদ টাকা উত্তোলনে। জানুয়ারিতে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছেন। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তাঁরা নগদে তুলেছিলেন।

বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত নভেম্বরে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

বিদেশের পাশাপাশি দেশেও ক্রেডিট কার্ডের ব্যবহার গত জানুয়ারিতে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত জানুয়ারি মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। এর আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪০ কোটি টাকা কমেছে।

ব্যাংকাররা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। তাই মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ খরচ কমানোর চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে গত জানুয়ারি মাসে ডেবিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ। ক্রেডিট কার্ড রয়েছে ২৪ লাখ ২৯ হাজার। ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট গ্রাহক প্রায় ৮৫ লাখ। বিকাশ, নগদ ও রকেটের মতো মুঠোফোনে আর্থিক সেবায় গ্রাহক প্রায় ২২ কোটি।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন