সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:০০, সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১১ চৈত্র ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ১৩ পয়সা।
বিষয়ঃ
পুঁজিবাজার