সিকৃবিতে নতুন প্রক্টর এবং ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক নিয়োগ

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১১:৩৯, শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৯ চৈত্র ১৪৩০
বায়ে মাহবুব ডানে সাদ
বায়ে মাহবুব ডানে সাদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নিয়োগ প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

এতে প্রক্টর হিসেবে দায়িত্ব পান সিকৃবির প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।

রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশদ্বয়ে বলা হয়, তারা নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২৩-০৩-২০২৪ তারিখ হতে কার্যকর স্বাপেক্ষে পরবর্তী দুই (০২) বছরের জন্য প্রচলিত শর্তে প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দায়িত্ব পালনকালে  তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নব-নিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. সাদ উদ্দিন মাহফুজ বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই উপাচার্য মহোদয়ের প্রতি  আমাকে এই পদের জন্য যোগ্য বিবেচনা করেছেন । আমি মনে করি,আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রদের বিভিন্ন সমস্যা ও চাওয়া-পাওয়ার  সাথে আগে থেকেই পরিচিত । আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে আজকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবো। আমি এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাবো তারা যেন আমাকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করে । বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে সমান গুরুত্ব দিয়ে প্রক্টরিয়াল বডি কাজ করে যাবে ।"

এদিকে নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম বলেন, 
"বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর মূলত ছাত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। আমরা ছাত্র-ছাত্রীদের নিয়মিত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম,খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীরা যেন সমান সুযোগ পায় সেই বিষয়টি খেয়াল রাখবো। আমি নিজেই একজন সংস্কৃতিমনা মানুষ । আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠনের (কৃষ্ণচূড়া) সভাপতির দায়িত্ব পালন করছি । আমি জানি শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো নিশ্চিত করলে তারা পড়াশোনার পাশাপাশি যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে । ছাত্র নির্দেশনা দপ্তর সর্বদা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে, তাদের যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবে ।"

প্রসঙ্গত, গত ১৩ মার্চ সিকৃবির পূর্ববর্তী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে একসাথে পদত্যাগ করায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ