গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার আয়োজন

  গবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ১০:১৯, শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮ চৈত্র ১৪৩০

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে(গবি)পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাম্পাসের বিভন্ন সংগঠন ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নিরাপত্তা কর্মী ও তৃতীয় লিঙ্গের কর্মচারীদের মাঝে ইফতার বিতরণ করেন তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন এ ইফতার মাহফিলে।

ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী শাফকাত জহুর বলেন, 'কাশ্মীরে আমার জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশে ইফতার করেছি বিগত চার বছর যাবত। বাঙালী ইফতারের সাথে আমাদের কাশ্মীরি ইফতারে কিছু পার্থক্য রয়েছে। ঐতিহ্যগত ভাবে বাঙ্গালী খাবারে বেশ কিছু বৈচিত্র রয়েছে। তবে গবিসাস আজ যে ইফতারের আয়োজন করেছে তা খুবই চমৎকার। মাঠে বসে ইফতার করাটা সত্যিই উপভোগ্য ছিল।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন গবিসাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'গবিসাসের এই আয়োজনে আসতে পেরে ভালো লাগছে। আমরা চাই গবিসাসের সাথে বন্ধন দৃঢ় হোক। আগামীতেও এই ধারা চলমান থাকুক এই কামনা।'

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে গবিসাসের সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, 'গবিসাস প্রতিবছরই ইফতার মাহফিলের ব্যাবস্থা করে থাকে। গবি সহ বিভিন্ন সংগঠনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

অনুষ্ঠানে গবিসাসের উপদেষ্টামণ্ডলী সহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, গবিসাসের আবেদনকারী এবং শুভাকাঙ্ক্ষীরা।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ