পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে

  পবিপ্রবি প্রতিনিধি
  প্রকাশিতঃ বিকাল ০৩:১৮, বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৭ চৈত্র ১৪৩০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। বুধবার (২০ মার্চ)  তাঁরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রভাষক পদে পবিপ্রবির ২০১৪-১৫ সেশনের নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তারানা শারমিন যোগদান করেন।

একই সেশনের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল, এনিম্যাল হাজবেন্ড্রীর  ২০১৪-১৫ সেশনের সন্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের, ডিভিএম ২০১৫-১৬ সেশনের  ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে  এবং মো. মামুনুর রশীদ হকৃবির এগ্রিকালচারাল ক্যামিস্ট্রি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে তারানা শারমিন বলেন, আমি অত্যন্ত আনন্দিত নিজের নতুন পরিচয় পেয়ে তবে একই দিনে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি আমার মাকে হারিয়েছি,বাবা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।একই দিনে মায়ের মৃত্যু, আমার চাকরিতে যোগদান করতে হয়েছে। আমি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমার পরিবার, শিক্ষক, ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা-মা'র পর আমার বোনই এই সফলতার কারিগর ছিলেন।

সন্জিতা পাল বলেন,অনুভূতি আসলে এটা একটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং সৃষ্টিকর্তা আমার সহায় ছিল বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।

নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। কিছুদিন আগে আমার সিজার হয়েছে। সিজারের সেলাই নিয়েই জয়েনিং ও দৌড়াদৌড়ি করতে হয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।

মো. মামুনুর রশীদ বলেন, পরিশ্রমের ক্ষেত্রে প্রাপ্তি বড় জিনিস। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর রহমতে প্রত্যাশা পূরণ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।

ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করছেন এবং আমার মা-বাবা আমার এই সফলতা দেখতে পেয়েছেন এইজন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত।সকলের দোয়া চাই,আমি যেন একজন শিক্ষক হিসেবে  ন্যায়,নীতির সঙ্গে দায়িত্ব পালন করে স্মার্ট ভেটেরিয়ান তৈরিতে ভূমিকা রাখতে পারি।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী নিয়োগ পান। এছাড়া এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে পবিপ্রবির শিক্ষার্থীরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছিলেন।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ