প্রবাসী আয়ে কর: আইএমএফের নতুন পরামর্শ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:২৬, শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২ চৈত্র ১৪৩০

সরকারকে প্রবাসী আয়ের ওপর কর আরোপের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা সফরে আসা আইএমএফের মিশন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে ‘ইনকাম ট্যাক্স এক্সপেনডিচার’ শীর্ষক তাদের মূল্যায়ন প্রতিবেদনে এ সুপারিশ করেছে বলে জানিয়েছে বৈঠক সূত্র।

একইভাবে সরকারের বিভিন্ন ধরনের বন্ড, এমনকি শেয়ারবাজার থেকে আয়ের ওপর দেওয়া করছাড়ও বাতিল করার জন্য পরামর্শ দিয়েছে আইএমএফ প্রতিনিধি দল।

প্রসঙ্গত, দেশে রিজার্ভ সংকটের এই সময়ে রেমিট্যান্স বাড়াতে সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে রেমিট্যান্সের ওপর পুরোপুরি কর অব্যাহতি রয়েছে।

তাছাড়া প্রবাসী আয়ের ওপর ২ দশমিক ৫৮ শতাংশ নগদ প্রণোদনাও দেওয়া হচ্ছে।

এদিকে ব্যক্তি খাতের করদাতারা বর্তমানে বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসহ ৪ লাখ ৫০ হাজার টাকা বা মোট বেতনের এক-তৃতীয়াংশ কর অব্যাহতি পান। এই সুবিধাও বাতিল করার সুপারিশ করেছে আইএমএফ প্রতিনিধি দল।

এছাড়া সরকারি চাকরিজীবীদের দেওয়া বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও কর অব্যাহতি বাতিলের পরামর্শও দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

এনবিআরের কর্মকর্তারা অবশ্য বলছেন, আইএমএফ চাইলেই রাতারাতি এসব সুবিধা তুলে দেওয়া সম্ভব হবে না। এর সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতি জড়িত। তাই দেশের বাস্তবতার আলোকেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


সালমান এফ রহমান

৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ সালমান এফ রহমানের

ডিসেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন