ডিভিডেন্ড পেল এস আলম কোল্ড রোল্ড স্টিলসের বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:০২, বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২১ ফাল্গুন ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এর আগের বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।
বিষয়ঃ
পুঁজিবাজার