ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১০:৫৬, রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১৮ ফাল্গুন ১৪৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
বিষয়ঃ
পুঁজিবাজার