সত্য ডাটা ছাড়া উন্নয়নে সাম্য আসে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ
আন্তর্জাতিক অঙ্গনে ডাটা ভিত্তিক তথ্যের ব্যবহারে সচেতনতা বেড়েছে। কিন্তু আমরা অনেকটা পেছনে পরে রয়েছি। আবার ডাটার মানদন্ড নিয়ে প্রশ্ন রয়েছে। একই বিষয়ে ভিন্ন ভিন্ন ডাটা লক্ষ্য করা গেছে। এতে সঠিক চিত্র উঠে আসে না। আবার নীতি নির্ধারকরা ভুল ডাটার কারণে পলিসি বাস্তগ্রহণ ও বাস্তবায়ন নিয়ে সমস্যার মুখোমুখি হন। ভুল পলিসি নিলে উন্নয়ন আশানুরূপ হয় না। যার ফলে সমাজের বৈষম্য কমে না। অথচ সরকার উন্নয়ন দেখাচ্ছে। এজন্য সঠিক ডাটা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
গতকাল সানেম আয়োজিত 'ইকোনমিট্রিক্স ফোরম দ্য স্কাই : হাউ টু রিমোট সেনসিং ডাটা ক্যান হেল্প ডেমোক্রেটাইজ ডেভলোপমেন্ট রিসার্চ' শীর্ষক কিনোট পেপার ওয়েবিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে কিনোট পেপার পেপার উপস্থাপন করেন গ্লোবাল ডেভলোপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) প্রেসিডেন্ট জেন লুইস আকন্দ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'ডাটার সঠিক ব্যবহারে সরকারকে আন্তরিক হতে হবে। পাশাপাশি গবেষনা সংস্থাসমূহকে ডাটার মান উন্নত করতে হবে। নমুনা জরিপে যা পাওয়া যাবে সেই আলোকে ডাটা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে গোজামিলের আশ্রয় নেয়া যাবে না। আবার গ্রহনযোগ্য পদ্ধতি ব্যবহার করে ডাটা প্রস্তুত করতে হবে। তাহলে জিডিপি নিয়ে সরকারের ডাটা ও বাস্তবে মিল পাওয়া যাবে। তাহলে সঠিক নীতিমালা গ্রহণ করে শহর ও গ্রামের সুযোগ সমান করা যাবে। মোবাইলের ইন্টারনেটে গ্রাম ও শহরের সমান সুযোগ দিতে হবে। যদি সুন্দরবন, আবহাওয়া, জলবায়ু সংক্রান্ত ডাটা প্রস্তুত করতে গুগল, স্যাটেলাইটের সহায়তা নিতে হবে।র
সভাপতির বক্তব্যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং( সানেম) এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, 'অর্থনীতির কোন কিছু জোর করে চাপায় রাখা যাবে না। যা সত্য তা প্রকাশ করতে হবে। ডাটা নিয়ে লুকোচুরি করা উচিত না। অর্থনীতিতে ডাটার ভুমিকা নিয়ে রাজধানীর ব্রাক সেন্টারে আজ (শনিবার) থেকে দুইদিনব্যাপী বিভিন্ন সেশনের আয়োজ করা হয়েছে। সপ্তম সানেম এ্যানুয়াল ইকোনোমিস্টস কনফারেন্স-২০২৪ এ দেশি-বিদেশি দুই শতাধিক অর্থনীতিবিদ, গবেষক ও বিশ্লেষক বিভিন্ন সেশনে অংশ নিবেন।'