পবিপ্রবিতে রাসেলের বহিষ্কারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ

  পবিপ্রবি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ০১:৩৭, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯ ফাল্গুন ১৪৩০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিতর্কিত কর্মকর্তা শামসুল হক রাসেলের বহিষ্কারের আন্দোলনে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁর স্থায়ী বহিষ্কারের দাবি মাঠের আন্দোলন ছাড়াও টানা চতুর্থ দিনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাড়িয়েছে উত্তাপ।


যার ধারাবাহিকতায় ২১ শে ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১২ টা পর্যন্ত পবিপ্রবির সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দদের ফেসবুকের প্রোফাইল কালো রাখাসহ বিতর্কিত কর্মকর্তা রাসেলকে স্থায়ী বহিষ্কারের জন্য হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যায়। এসময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট রাসেল, স্ট্যান্ড উইথ নজরুল স্যার, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ করতে থাকেন।

গত ১৭ ফেব্রুয়ারি পবিপ্রবির কৃষিকুঞ্জের ডাইনিং এ পিএ টু প্রো-ভিসি শামসুল হক রাসেল কর্তৃক পোস্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠে। এ সময় তাঁকে জীবননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

এরই প্রতিবাদে গত তিনদিন যাবত সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক দফা দাবি আদায়ে কঠোর আন্দোলনে নেমেছেন।

আজ চতুর্থ দিনের মতো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষকের সম্মান আদায়ের আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত আমাদের এক দফা দাবি মেনে নিয়ে রাসেলকে স্থায়ী বহিষ্কার না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ