৯ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ১১:৩২, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭ ফাল্গুন ১৪৩০
শেয়ারবাজারের তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তার ঘোষণা করা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে থাকা কোম্পানিটির ৮৯ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ারের মধ্যে ৯ লাখ শেয়ার বিক্রি বিক্রয় করেছেন।
কোম্পানিটির ওই পরিচালক গত ১৫ ফেব্রুয়ারি ওই শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন।
বিষয়ঃ
পুঁজিবাজার