বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিলো মালদ্বীপ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৬, সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৩ পৌষ ১৪৩০

বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল দেশ মালদ্বীপ। এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক শ্রমবাজারগুলোর একটি। চার বছর বন্ধ থাকার পর নতুন করে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে দেশটি। রোববার (১৭ ডিসেম্বর) মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

এই ঘোষণার ফলে দক্ষ বাংলাদেশি শ্রমিকরা দেশটিতে বৈধ পথে যেতে পারবেন। তবে অদক্ষ শ্রমিক আসা আপাতত স্থগিত থাকবে।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় এক বছরের জন্য বাংলাদেশি শ্রমিক আনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু বছরের পর বছর এটি বাড়িয়েছে সরকার। তবে নতুন সরকার গঠনের পর এই নিষেধাজ্ঞা আর বাড়ানো হচ্ছে না। ফলে নিষেধাজ্ঞা কাটিয়ে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

আগের সরকারের অর্থনৈতিক মন্ত্রী ফাইয়াজ ইসমাইল বলেছিলেন, মালদ্বীপের আইন অনুযায়ী বিদেশি রাষ্ট্রের এক লাখের বেশি শ্রমিক থাকার কথা। ২০১৯ সালের গণনা করে দেখা যায়, বাংলাদেশের দেড় লাখ শ্রমিক মালদ্বীপে আছে।

বিষয়টি উল্লেখ করে মন্ত্রী তখন বলেছিলেন, কোটা  শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে আর লোক আনা সম্ভব হবে না। তখন আরও জানানো হয়, কাজের ভিসায় ১ লাখ ১৪ হাজার ৬০৭ জন শ্রম ভিসায় মালদ্বীপে প্রবেশ করেছে, যাদের মধ্যে ৬৩ হাজার অবৈধভাবে বসবাস করছে।

বাংলাদেশি শ্রম নিষেধাজ্ঞার ফলে ভারত, শ্রীলঙ্কা নেপাল ও অন্যান্য দেশ থেকে শ্রমিক উল্লেখযোগ্য হারে বেড়েছে মালদ্বীপে। এদিকে, অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় ইমিগ্রেশন এখন বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।  দেশটিতে অবৈধ অভিবাসীদের সমস্যার দ্রুত সমাধান খুঁজতে অভিযান শুরু করেছে ইমিগ্রেশন। এর মধ্যে অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ জন শ্রমিককে আটক করেছে।

 

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ