মালয়েশিয়ায় দেয়াল ধসে বাংলাদেশি যুবক নিহত

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৫, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩০

নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পোর্টসন এলাকায় হানিফ মিয়া (৩৮) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মালয়েশিয়ান সময় রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামের মৃত ইসরাইল ভূঁইয়ার ছেলে। বাড়িতে হানিফ মিয়ার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পাকুন্দিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, হানিফ মিয়া ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে ফুফুর বাড়িতেই বড় হন। পরিবারে অভাব-অনটনের কারণে হানিফ মিয়া পড়ালেখা করতে পারেননি। সংসার ভালোভাবে চালাতে না পারায় প্রায় ১২ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রতিদিনের মতো কাজ করার সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নির্মাণাধীন দেওয়াল ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুইজন সহকর্মী গুরুতর আহত হন। পরে মালয়েশিয়ায় ওই এলাকায় বসবাসরত সোহেল নামে তাদের এক আত্মীয় মুঠোফোনে হানিফের মৃত্যুর খবরটি তার পরিবারকে জানায়।

এতে নিহত হানিফের স্ত্রী শিখা আক্তার, মেয়ে পপি ও ছেলে সিয়াম কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে আশপাশের লোকজনসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়ায় দুর্ঘটনায় হানিফের নিহতের ঘটনা আমি শুনেছি। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করবো।

Share This Article

সম্পদ কমলেও ধনী তারকার শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ

নতুন ধ্বনি

মূল্যস্ফীতি কমলেও ঋণ প্রবৃদ্ধি ধীর, রেমিট্যান্স ও রিজার্ভে ইতিবাচক ধারা

ছবি: নতুন ধ্বনি

ভুয়া নথি ও ব্যাক-ডেটেড চিঠির ছক: এস আলমের গোপন ইমেইল ফাইলের নথি প্রকাশ

নতুন ধ্বনি

আমানত বাড়লেও বড় ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

নতুন ধ্বনি

ল্যাব টেস্ট ছাড়াই ৪৩ কোটি টাকার বিল পরিশোধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে!

নতুন ধ্বনি

আহমাদিনেজাদ কি ইসরায়েলের গুপ্তচর?

বিআইবিএমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

গ্রাহকের বিশ্বাসের সঙ্গে প্রতারণা, দায় এড়াতে পারবেন না শরিয়াহ বোর্ড ও চেয়ারম্যান: গভর্নর

নিজস্ব তৈরি

এক বছরে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকার বেশি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমান বেড়ে ১২৭৬৩ কোটি টাকা

লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও


লোগো

আমানতকারীরা নিতে পারবেন বিনিয়োগ সুবিধাও

নির্বাচনে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন

বৈধ বা অবৈধ পথে অস্ট্রেলিয়া ও কানাডায় যেতে চাইছেন রোহিঙ্গারা

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

যবিপ্রবি ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ